Friday, November 6

রাজশাহীর তানোরে পুলিশের বিরুদ্ধে ধর্ষণ মামলা

0

হাবিব জুয়েল, রাজশাহী:: রাজশাহীর তানোরে ‘বিয়ের প্রলোভনে’ তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে।সোমবার তানোর থানার ওসি রেজাউল ইসলাম এ কথা জানান।

কনস্টেবল রাজ কুমার পাল তানোর পৌরসভার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশ লাইনে কর্মরত।

ওসি রেজাউল বলেন, “রাজ কুমার নিজেকে মুসলিম পরিবারের সন্তান ও রাজ নামে পরিচয় দিয়ে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক জড়ান তানোরের এক মুসলিম তরুণীর সঙ্গে।

“রাজ গত শনিবার ছুটিতে এসে তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এ ঘটনার পর তরুণী কনস্টেবলের প্রকৃত পরিচয় জানতে পারলে তিনি পালিয়ে যান।”

এ নিয়ে রোববার গভীর রাতে ওই মেয়েটি কনস্টেবল রাজের বিরুদ্ধে একটি মামলা করেন বলে জানান তিনি। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.