Tuesday, August 11

রাজশাহী মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু

0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তিনজনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এ দুজনের বাড়ি পাবনা জেলায়। মারা যাওয়া রোগীর মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.