Monday, September 7

রাজশাহী-৩ আসনে নির্বাচনী প্রচার মিছিল রাবি ছাত্রদলের

0

রাবি প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনে এ্যাড. শফিকুল হক মিলনের পক্ষে প্রচারণা চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বিকেলে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে ধানের শীষের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কাটাখালী পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডে প্রচারণার ব্যাপারে জানতে চাইলে রাবি ছাত্রদল নেতা রাহী বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচনী প্রচার করতে এসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উক্ত আসনের দুঃখী মেহনতী মানুষের নেতা এ্যাড. শফিকুল হক মিলন ভাইয়ের সালাম জানাতে এসেছি। দেশ বাঁচাতে ধানের শীষের প্রার্থী মিলন ভাইকে তিন লক্ষ জনতা ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ। বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের সে সাড়া পেয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, আকরাম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্ঝর হাসান সহ পবা-মোহনপুরের বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.