কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড ত্রিপুরা অধুষ্যিত এলাকা ভুটান পাড়া নামক এলাকায় গত ১০ এপ্রিল দিবাগত রাত এবং ১১ এপ্রিলে অজ্ঞাত রোগে বিনামতি ত্রিপুরা (৩৫) স্বামী মিল্টন ত্রিপুরা ও একই এলাকার নিলু কুমার ত্রিপুরা (২৮) পিতা : রামগতি ত্রিপুরা নামক দুই ব্যক্তি মারা যায় বলে জানা যায়।
১ নং ঘিলাছড়ি ইউপি ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান) স্বরসতি ত্রিপুরা জানান, কয়েক দিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে তারা মারা গেছে।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা ডাঃ রুহলাঅং মারমা কে অবগত করলে তিনি একটি মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানান,তবে ২ জন মারা যাওয়ার বিষয় টি নিশ্চিত করছেন,,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা।
উল্লেখ্য যে এলাকা টি দুর্গম হওয়াতে যোগাযোগের অসুবিধার সম্মুখীন হয়। এ ব্যাপারে ডাঃ রুহলাঅং মারমা বলেন,,ঘটনা শুনে আমি পর্যাপ্ত পরিমান ঔষধ নিয়ে মেডিকেল টিম প্রেরন করেছ। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে,। তবে বর্ণিত গ্রামে বর্তমানে ০৪/০৫ জন অধিবাসী পাগলামি করছে বলে জানা যায়।