Wednesday, September 2

রাজিবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর জালচিড়া এলাকায় বুধবার(৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিথি আক্তার (২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।

জানা যায়, ওই এলাকায় বিথি আক্তার ও তার স্বামী মজনু মিয়া বিজিবি-পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিথি আক্তারকে ৪৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তার স্বামী মজনু মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.