Thursday, September 17

রাজীব মীর প্রথম জানাজা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক রাজীব মীরের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুর ১২টার দিকে তার লাশ বহনকারী শ্রীলংকান বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

রাজীব মীরের বন্ধু সালেহ রণক বলেন, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং তৃতীয় জানাজা মরহুমের নিজ এলাকা পরাণগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন রাজীব মীর। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিল। গত ১৭ জুলাই রাতে রাজীব মীর স্ট্রোক করেন। এর পর লাইফ সাপোর্টে রাখা হয়।

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে গ্লিনিগলস গ্লোবাল হেলথ সিটি হাসপাতালে শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে রাজীব মীরের লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা।

রাজীব মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.