Saturday, November 7

রাণীনগরে আমন ধানের শস্য কর্তন দিবস পালন

0

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালীগ্রাম ইউনিয়নের সিঙ্গারপাড়া বস্মকে রোপা-আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার এর সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ প্রমুখ।

চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে ১৬ হাজার ৮০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষ করা হয়েছিল। মধ্য আগষ্টের বন্যায় লোকালয়ে পানি প্রবেশ করাই ৮ টি ইউনিয়নের রোপা-আমন ধানের প্রায় ৮ হাজার ৬ শ’ ৫০ হেক্টর জমির সমদয় ধান পোঁচে নষ্ট হলেও বন্যার পানি দ্রুত কমার কারণে উঁচু জমির রোপণকৃত প্রায় ৭ হাজার ৭ শ’ ৩০ হেক্টর শেষ রক্ষা পাওয়া ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.