নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। উপজেলা বাসস্ট্যান্ড চত্বর নামক স্থান থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। রবিবার রাতে উপজেলা বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় থেকে রিভলভারটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, রাতে রাণীনগর-নওগাঁ রাস্তার পার্শ্বে একটি বন্ধ দোকানের ছাউনীর উপরে কাপড় দিয়ে মোড়ানো রিভলভার দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে রিভলভারটি উদ্ধার করে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রজমান জানান, রিভলভারটি কে কি উদ্যেশ্যে সেখানে রেখে গেছে তা জানা যায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এই বিষয়ে রানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।