Friday, July 31

রাম মন্দির ইস্যুতে এবার মৌলবিদের সঙ্গে আলোচনায় রবিশঙ্কর

0

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির ইস্যুতে এবার মুসলিম মৌলবিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ‘আর্ট অফ লিভিং’-এর স্রষ্টা তথা জনপ্রিয় হিন্দু ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর। আগামীকাল দিল্লিতে এই বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

মূলত, গোটা মামলাকে আদালতের বাইরে এনে মীমাংসার জন্যই এই বৈঠক আয়োজন বলে খবর।
এর আগেও শ্রী শ্রী রবিশঙ্কর ও রাম মন্দিরের সঙ্গে যুক্ত ব্যাক্তিত্বদের নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং সেন্টারে হিন্দু মহাসভা, নির্মোহি আখাড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের বিভিন্ন সদস্যর সঙ্গে রাম মন্দির ইস্যুতে বার বার বৈঠকে বসেছেন শ্রী শ্রী রবিশঙ্কর।
বৈঠকের আলোচনার বিষয়ে কিছু না বলা হলেও, হিন্দু মহাসভার তরফে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না রাম মন্দিরের ভূমিপূজা হচ্ছে ততক্ষণ যাবতীয় আলোচনায় বসবেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে হিন্দু মহাসভা বার বার চাইছে যাতে গোটা বিষয়টিতে শ্রী শ্রী রবিশঙ্কর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।

প্রসঙ্গত, গোটা বিষয়টিই এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ আদালতের বিচারাধীন। এই বিষয়ে চূড়ান্ত শুনানি শুরু হবে আগামী ৫ ডিসেম্বর।
সূত্র : ওয়ান ইন্ডিয়া

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.