Saturday, September 26

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

0

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ভের শহরে মিনিবাসের সঙ্গে একটি হাইওয়ে বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভির অঞ্চলের গর্ভনর ইগর রুদেনা এক বিবৃতিতে জানান, একটি ফোর্ড মিনিবাসের সঙ্গে বড় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসটিতে থাকা ১৩ যাত্রী নিহত হয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত এক বছরে রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ হাজার মানুষ নিহত হয়েছেন।

সূত্র : তাস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.