Wednesday, August 19

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন একজন আইনজীবীর

0

কারাবন্দি  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুজিববর্ষে মানবিক কারণে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন পাঠান।

আবেদনে ইউনুস আলী আকন্দ বলেছেন, ‘অসুস্থতার কথা বিবেচনা করে সাবেক এ প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে অনুরোধ করছি। মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো শর্তে খালেদা জিয়ার সব ধরনের দণ্ড মওকুফ, স্থগিত বা মার্জনার জন্য আরজি জানাচ্ছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.