Saturday, September 12

রাষ্ট্রীয় মর্যাদায় সেনা কর্মকতা ইয়াকুব আলী দাফন সম্পন্ন

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দৈনিক সমকাল ও দৈনিক মাধুকর পত্রিকার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি এ মান্নান আকন্দের বড় ভগ্নিপতি অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব ইয়াকুবল আলী সরকার গত সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে………….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।

মঙ্গলবার তার গ্রামের বাড়ি পীরগাছার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মনী কুন্ড গ্রামের নিজ বাড়িতে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। ১৯৬৫ সালে ৩০ সেপ্টেম্বর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ২১ বছর ৪ মাস চাকরি করার পর ৩০ জানুয়ারি ১৯৮৭ সালে সার্জেন্ট পদবীতে অবসর গ্রহণ করেন। রংপুর সেনানিবাসের একটি চৌকস দল তাঁকে সালামি প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেন। তাঁর কবরে সেনা প্রধানের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তাঁর ছেলে হারুন রশিদের হাতে জাতীয় ও সেনাবাহিনীর পতাকা হস্তান্তর করেন সেনা কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.