Sunday, August 23

চট্টগ্রাম পৌর জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির মিলাদুন্নবী (স:) মাহফিল
রাসুলে করীম (স:) এর আদর্শ ছাড়া সমাজে শান্তি ফিরে আসবে না

0

চট্টগ্রাম পৌর জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) গতকাল পৌর হকার্স মার্কেট ময়দানে অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আলহাজ¦ মো: হোসাইন বাবুল। প্রধান অতিথি ছিলেন চট্টলবীর খ্যাত মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিন আল্লামা হাফেজ সোলাইমান আনসারী ও বিশেষ আলোচক ছিলেন বায়তুশ শরফের প্রধান মুবাল্লিগ বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী শিহাব উদ্দিন। বক্তব্য রাখেন, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা শহিদুল ইসলাম আল কাদেরী। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, মো: জালাল উদ্দিন, মো: ফজলুল আমীন,মো: শাহ আলম, মো: আবুল কালাম প্রমুখ।

মাহফিলে প্রধান অতিথি বোরহানুল হাসান চৌধুরী বলেন, মাহফিলের মাধ্যমে আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে। ইসলামের বিধান গুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়নের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মান করতে হবে। প্রধান বক্তা বলেন, রাসুল (স:) যে বিধান নিয়ে আমাদের কাছে এসেছে সেই বিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে। সেই অনুযায়ী জীবন গঠন করতে হবে।
ওয়াজ মাহফিলে মাওলানা কাজী শিহাব উদ্দিন বলেন, আমরা রাসুলের উম্মত। রাসুলে করীম (স:) এর আদর্শ পূর্ন অনুসরণ ও অনুকরণ করতে হবে। অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে রাসুলে করীম (স;) এর আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে। তিনি সকল ঈমানদার মুমিনদেরকে আল্লাহ ও তার রাসুলের পথে চলার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.