Tuesday, September 15

রাহুল-প্রিয়াংকার সংসার ভেঙে গেছে, আছে বন্ধুত্ব

0

জন্মদিনটা প্রত্যেকের কাছেই স্পেশাল। তবে সেই স্পেশাল দিনে যদি এমন এক জনের বার্তা উড়ে আসে, যা আরও স্পেশাল করে দেয় দিনটাকে, তা হলে দারুন হয়, না। তেমনই হলো অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জীবনে। সকাল থেকেই রাশি রাশি শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রিয়াঙ্কা। তবু স্পেশাল সেই বার্তাটা যখন পৌঁছল তাঁর কাছে, এক আলদা অনুভূতিতে নিশ্চয়ই ভরে গিয়েছিল মনটা।

প্রিয়াঙ্কার সেই স্পেশাল মানুষটি রাহুল বন্দ্যোপাধ্যায়। হতে পারে তিনি এখন প্রাক্তন। তবু ছেলে সহজের কারণে প্রাক্তন দম্পতির মধ্যে ‘চিরদিনের’ সেই সম্পর্কটা যে আজও অটুট। রাহুল প্রাক্তন স্ত্রীর স্পেশাল দিনে স্পেশাল মেসেজ পাঠিয়েই বার্তা দিলেন, তাঁদের সম্পর্কটা আজও সেই ‘চিরদিনের’ই। সেখানে কোনও খাদ নেই, নেই মলিনতা।

ফেসবুকে রাহুল লিখেছেন, ‘বন্ধু শব্দটার আগে এক্স বসে না, ভাগ্যিস। হ্যাপি বার্থ ডে প্রিয়াঙ্কা।’ সেইসঙ্গে দুজনের তাঁর ও প্রিয়াঙ্কার একটি ছবিও পোস্ট করেছেন রাহুল। আসলে দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলেও, তাঁদের মধ্যে আজও বন্ধুত্ব অটুট। আর এই বন্ধুত্বের মধ্যে এমন একটা সেতু রয়েছে, যা কোনওদিন ভাঙার নয়। তা হল ছেলে সহজ। ফলে সেই বন্ধুত্বকে অমর করে রাখতেই রাহুল এমন একটা ভেরি ভেরি স্পেশাল উইশ পাঠালেন ‘প্রিয়তমা’ প্রিয়াঙ্কাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.