রায়পুরা উপজেলায় বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুই মোটরসাইলের চার আরোহীর মৃত্যু হয়েছে। রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। বাস-ট্রাকের চাপায় ইয়ামিন (১৯), সোহাগ (২২), ডালিম (৩২) ও হাসেন (৩২) নামে চারজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত চারজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।