Friday, September 4

রুমায় দেশের উচ্চতম ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: কম্পাস ৩৬০ডিগ্রি এডভেঞ্চার ক্লাব ও সেনাবাহিনীর যৌথ আয়োজনে হয়ে গেল বান্দরবানের রুমা উপজেলায় বগালেকে দেশের উচ্চতম ট্রেইল ম্যারাথন। শুক্রবার সকাল ৭টায় বগালেক সেনা ক্যাম্পের সামনে থেকে শুরু করে এ্যাথলেটরা পাহাড়ের বিভিন্ন দুর্গম পথ পাড়ি দিয়ে কেউক্রাডং প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ করে।
আয়োজকরা জানায়, প্রথমবারেরমত বান্দরবানের রুমা উপজেলার বগালেক থেকে কেউক্রাডং পর্যন্ত ২১কি:মি দীর্ঘ পাহাড়ী পথে এই ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হয়। এ ট্রেইল ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্তের মোট ৪২জন এ্যাথলেটার অংশ নেয়। এদের মধ্যে ৯জন নারী। ট্রেইল ম্যারাথনে ২ঘন্টা ১২মিনিট সময় নিয়ে প্রথম হয় তাম্মাত বিল খয়ের। ২ঘন্টা ২১মিনিটে ২য় হয় সাজ্জাদ হোসেন ও ২ঘন্টা ৩০মিনিটে তৃতীয় হয় সজীব আহম্মদ।
ট্রেইল ম্যারাথনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুমা ২৭বেঙ্গলের জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ শাহ নেওয়াজ (এসইউপি, পিএসসি)। এসময় অন্যদের মধ্যে লেফটেন্যান্ট জাহিদ হাসান, বগালেক সেনা ক্যাম্প কমান্ডার ‌মো. নজরুল ইসলাম, কম্পাস ৩৬০ডিগ্রি অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান মো. ইমতিয়াজ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.