চহ্লামং মারমা( চহ্লা):নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে রুমা উপজেলা হেডম্যান ছেলে লাঁশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম হচ্ছে লুহ্লামং মারমা(৩৫),তিনি ৩৫০ নং পাইন্দু হেডম্যান মুসিংউ মারমা ছেলে। পেশায়ে তার জুম চাষী।
গত শুক্রবারে থেকে নিখোঁজ হবার পর আজ রাত অনুমানিক ১০টার দিকে বাগানপাড়া-পাইন্দুপাড়া সড়কে জনশুন্য এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ মরদেহ নিয়ে আশা হচ্ছে রুমা থানায়।
জানা গেছে, গত শুক্রবার খক্ষ্যং ঝিরি থেকে বাড়ি ফেরার পথে নিখােঁজ হন তিনি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, এ বিষয়ে এখনও কাউকে আটক করতে পারেনি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।