Tuesday, August 25

রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার ওই এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম ( ওসি) জানান, বিউটি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন সড়কে। হাঁটতে হাঁটতে পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এক বছর আগে নিহত বিউটি আক্তারের স্বামী হাসান মুহুরীকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.