Monday, August 31

রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৩

0

রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ এক জঙ্গি সংগঠনের ৩ জনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।
শনিবার রাত দেড়টায় অভিযান চালিয়ে ভোররাতে রূপনগর আবাসিক এলাকার ৬ তলার একটি বাড়ির চার তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা যায়। অভিযানের সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে জাকারিয়া আহত হন।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করে। এতে জাকারিয়া নামের একজন আসামি গুলিবিদ্ধ হয়।

এ সময় আসামিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়। বাসা থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.