Tuesday, August 25

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

0

রাজধানীর রুপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।
আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে মনিপুরের ১১ রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত তিন শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তারা মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.