Thursday, September 17

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নতুন রেলপথ

0

দেশের অন্যতম মেগাপ্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নতুন রেলপথ হচ্ছে। পাবনার ঈশ্বরদী থেকে এই রেলপথ নির্মাণ হবে। এরই মধ্যে প্রকল্পটি একধাপ এগিয়ে গেছে। আজ মঙ্গলবার রেলভবনে এক অনুষ্ঠানে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে এই রেলপথ নির্মাণে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

ভারতের জিপিটি এবং বাংলাদেশের এসইএল ও সিসিসিএল অংশীদারিত্বের ভিত্তিতে (জয়েন্ট ভেঞ্চার) ২৯৭ কোটি ৫৫ লাখ টাকায় ডুয়েল গেজ এই রেলপথ হবে। এর দৈর্ঘ্য হবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার।
চুক্তি অনুযায়ী, আগামী ১৮ মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মো. মজিবর রহমান এবং ঠিকাদার কোম্পানির পক্ষে শুভাষ চন্দ্র হাওলাদার চুক্তিতে সই করেন।

রেলমন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি পৌঁছাতে এ রেললাইন নির্মাণ করা হচ্ছে।
এসময় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.