Monday, August 31

রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা, প্রহরী আহত

0

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে শাখার ব্যবস্থাপক সোয়াইবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, রুয়েট ক্যাম্পাসে অবস্থিত ব্যাংকের এ শাখার ভেতরে মুখোশ পরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা সিসি ক্যামেরা ভেঙে লিটন নামে এক প্রহরীকে কুপিয়ে গুরুতর আহত করে।

দুর্বৃত্তরা ভল্টের পাশের অংশ কাটার চেষ্টা করে। তবে তারা কোনো টাকা লুট করতে পারেনি। আহত লিটনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলমত সংগ্রহ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ বিষয়ে বলেন, ব্যাংকের আর্থিক ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনা খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন বিভাগ তদন্তে নেমেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.