কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচির দূর্গম রেমাক্রি নাফখুম এলাকা থেকে আরিফুল হাসান ফাহিম (২৭) নামে বুয়েটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা । নিহত বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেত এলাকায় বলে জানিয়েছে পুলিশ ।
বুধবার(১৭ অক্টোবর) সকালে স্থানীয়রা রেমাক্রি-নাফাখুমের একটা খালের কিনারা থেকে তার লাশ উদ্ধার করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল হক মৃদুল জানান, থানাচির দূর্গম রেমাক্রি থেকে নাফাকুম যেতে কয়েকটি খাল পারাপার করতে হয় । আর এসব খালের উপর দড়ি ব্যবহার করে একপাশ থেকে অপরপাশে যেতে হয় । নাফকুমে যাওয়া ৬ জনের ওই পর্যটক দলের মধ্যে আরিফুল ইসলাম গোসল করার জন্য খালের উপরের দড়ি থেকে হঠাৎ লাফ দেয়, তার পরনে কোন লাইফ জ্যাকেট ছিল না । আর খালের অতিরিক্ত পানির স্রোতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয় । সকাল ৯টার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য ওই দূর্গম এলাকায় গেছে বলে জানিয়েছেন থানচি থানা পুলিশ ।