নিজস্ব প্রতিবেদকঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার উদ্যোগে জনাব, মো: ওমর ফারুকের সভাপতিত্বে ও আলিফ মাইনু নির্ঝরের সঞ্চালনায় গরীব, দুস্থ-অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিল ও ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল শ্রমিক লীগ সিআরবি সদরদপ্তর শাখার মেধাবী সংগঠক বাবু শান্তনু দাশ।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাখার শ্রমিক লীগ নেতা মো: জহিরুল ইসলাম, মাসুদুর রহমান, মো: রাসেল, মো: আলী আশরাফ, জনাবা, ফাতেমা তুজ জোহরা, মো: হেলাল উদ্দীন, তানবীর আহমেদ মিশুক, মো: মিজানুর রহমান চৌধুরী, রাজিব দাশ, রাহুল দাশ হৃদয়, মো: ফারুক, মো: তৌহিদ, মো: দেব নাথ, সিআরবি সদর দপ্তর শাখার মো: হোসাইন রাজু, সিসিএস শাখার মো: রুবেল সহ রেল শ্রমিক লীগ চট্টগ্রামস্থ বিভিন্ন শাখা থেকে আসা আরো অনেকে।