রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা

0

নীলফামারীর ডোমারে উপজেলার বাগডোকরা প্রধানপাড়া এলাকায় রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে ।এর ফলে ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি টের পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু জানায়,এর ফলে ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ‘এ ঘটনা আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।’

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।’

ডোমারের ইউএনও নাজমুল আলম জানায়, ‘লাইনের প্রায় ৭২টি ফিশপ্লেট খোলা হয়েছে। ডোমারের ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। সরকারকে অবহিত করবো যেন রেললাইনে নিরাপত্তা জোরদার করা হয়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.