Thursday, November 19

রোগ শনাক্তের জন্য মুক্তামণির বায়োপসি সম্পন্ন

0

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির বায়োপসি (একধরনের অস্ত্রোপচার) আজ শনিবার সকাল ১০টায় সফলভাবে সম্পন্ন হয়েছে।  আজ শনিবার সকাল ৮টার কিছু আগে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে জানিয়েছেন মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন।

অস্ত্রোপচার শেষ হওয়ার পরপরই তার জ্ঞান ফেরে। তাকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ তাকে কেবিনে দেওয়া হবে। বার্ন ইউনিটের অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে আটজন চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন। চারজন ছিলেন অবেদনবিদ।বায়োপসির জন্য তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত টিস্যু পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টা পর বায়োপসির রিপোর্ট দেয়া হবে। বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তা এখন ভালো আছে। তার বায়োপসি সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার সকাল ৮টার কিছু আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনতলার অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার করতে সময় লাগে ৪০ মিনিট। অপারেশশের পুরো প্রক্রিয়া যুক্ত ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক সাজ্জাদ খোন্দকার, অধ্যাপক ডাঃ রায়হানা আওয়াল, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী হেদায়েত আলী, কনসালটেন্ট ডাঃ আবু ফয়সাল, ডাঃ শারমিন সুমি, আবাসিক সার্জন হুসেন ইমাম, ডাঃ মাহবুবুর রহমান. ডাঃ লতা। আর এ্যানেসিথেশিয়ার বিভাগের প্রধান ডাঃ মোজাফফর আহমেদ, ডা. মৌমিতা তালুকদার ও ডা. জাহাঙ্গীর কবির।

সফলভাবে মুক্তামনির প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বায়োপসির জন্য তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত টিস্যু পরীক্ষা করতে পাঠানো হবে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘মুক্তামনি এখন ভালো আছে। তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। বিকালে কেবিনে দেবো।

এর আগে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনে ঝুঁকি আছে। অপারেশনের পর বার্ন ইউনিউটের পরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান প্রত্যাশা অনুযায়ী আমাদের কোনও সমস্যা বা জটিলতা হয়নি। সফলভাবে আমরা টিস্যু কালেক্ট করতে পেরেছি। সমস্যা যাতে না হয় এজন্য এ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মোজাফফর হোসেন আমাদের সঙ্গে ছিলেন। বায়োপসির রিপোর্ট আসার পর মুক্তমনির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আগামী সোমবার (৭ আগস্ট) আমরা আবার বসবো। এরপর পরবর্তী করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.