Tuesday, September 15

রোনালদোহীন , লা লিগায় দর্শক উধাও!

0

ছবি : টুইটার

কোনো কোনো ব্যক্তি থাকেন, যারা একক দক্ষতায় দলের থেকেও বড় হয় ওঠেন। তখনই হয়তো তাদের মহাতারকা বলা হয়। তেমনই একজন হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ জয় দিয়েই লা লিগা অভিযান শুরু করলেও ঘরের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারাল বেল-বেনজেমারা। কিন্তু, রোনালদোহীন রিয়ালের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম অর্ধেকও ভরল না।

রবিবার গেটাফের বিপক্ষে ম্যাচটাই ছিল লা লিগায় রোনালদোহীন রিয়াল মাদ্রিদ জমানার শুরু। রোনালদোকে ছাড়া ২-০ গোলে জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়ালের ম্যাচে গত দশ বছরে এত কম দর্শক হয়নি। রবিবার সবচয়ে কম দর্শক হল সান্তিয়াগো বার্নাব্যুতে। শেষবার রিয়ালের ম্যাচে এত কম লোক হয়েছিল ২০০৮-০৯ মৌসুমে। সেই সময় অবশ্য টানা পাঁচ ম্যাচ হারায় গুরুত্বহীন শেষ খেলায় দর্শকরা সেভাবে মাঠে আসেননি।

সেবারই এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৬-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। পররে বছরেই ওল্ড ট্র্যাফোর্ড থেকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মাদ্রিদে নিয়ে আসেন রিয়াল কর্তারা। কিন্তু এবার চ্যাম্পিয়ন লিগ জেতার তকমা নিয়ে মাঠে নেমেও দর্শক হল না। ৯ বছর পর রোনালদোর রিয়াল ছাড়াটা যে সমর্থকরা মন থেকে মেনে নিতে পারেননি, তারই স্পষ্ট প্রমাণ মিলল এই ম্যাচে।

রোনালদো ও কোচ জিদানহীন রিয়াল মাদ্রিদ লা লিগায় প্রথম ম্যাচে অবশ্য ভালোই খেলেছে। ১৯৮৪ সালের পর থেকে ঘরের মাঠে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কখনও হারেনি। সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পরও অবশ্য সেই ধারা বজায় রাখলেন গ্যারেথ বেলরা। ২০ মিনিটে কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গ্যারেথ বেল।

শুধু রিয়াল মাদ্রিদ নয়, রোনালদো না থাকায় লা লিগারও আকর্ষণ যে কমেছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে । রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটা অবশ্য বোঝা যাবে আগামী দিনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.