Monday, September 21

রোনাল্ডোর পছন্দে নেইমারকে বাদ দিয়ে সালাহকে নিচ্ছে রিয়াল!

0

ক্যারিয়ারে স্বপ্নের মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে করেছেন ৪৩ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫ গোল। দীর্ঘ ১১ বছর পর সমর্থকদের দেখাচ্ছেন মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন। একক নৈপুণ্যে মিসরকে তুলেছেন রাশিয়া বিশ্বকাপে।

স্বাভাবিকভাবেই সালাহর ওপর নজর পড়েছে ইউরোপের হেভিওয়েটদের। তাকে ডেরায় ভেড়াতে চাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে দ্য ফারাওখ্যাত ফুটবলারকে নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন বার্সা প্রাণভোমরা লিওনেল মেসি। এবার নিজের অবস্থান জানালেন রিয়াল গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আগামী মৌসুমে বেশ শক্তিশালী দল গড়তে চাচ্ছে রিয়াল। পাখির চোখ করে রয়েছে নেইমার ও সালাহর ওপর। তবে রোনাল্ডোর নাকি প্রথম পছন্দ মিসরীয় ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, নেইমারকে চাচ্ছেন না রোনাল্ডো! তার প্রথম পছন্দ সালাহ। ‘মিসরীয় কিং’ এলে তাকে সুস্বাগত জানাবেন সিআর সেভেন।

সংবাদমাধ্যমটির দাবি, এ বিষয়ে লস ব্লাঙ্কোজদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে প্ররোচিত করে ফেলেছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপর থেকে চোখ সরিয়ে আগুনে ফর্মে থাকা সালাহকে নিতে প্রস্তুত প্রেসিডেন্টও। এ জন্য লিভারপুলকে ২০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডও দিতে রাজি তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.