Saturday, September 12

রোববারের মধ্যে না সরালে সোমবার থেকে ব্যবস্থা: ইসি সচিব

0

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, রোববার মধ্যে ব্যানার, ফেস্টুন না সরালে সোমবার থেকে ব্যবস্থা নেয়া হবে। শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউরীতে একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন আর পেছানো হবে না উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘৩০ ডিসেম্বরের পর নির্বাচন আর পেছানো হবে না। পেছানোর কোনো সুযোগও নেই। তাই ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটাই কমিশনের সিদ্ধান্ত।’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরীতে স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব বলেন, আপাততে ‘স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হলেও কোন কোন আসনে বা কেন্দ্রে ব্যবহার হবে সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কমিশনের অভ্যন্তরীণ আলোচনার পর র‌্যান্ডমলি এর ব্যবহার হতে পারে।’
তিনি আরও বলেন, ‘অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী গ্রেফতার একটি চলমান প্রক্রিয়া। যদি এটি দীর্ঘদিন ধরে না হতো তাহলে নির্বাচনের আগে নতুন করে শুরু করতে হতো। কিন্তু আমাদের দেশে র‌্যাব-পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, অনেকে বন্দুকযুদ্ধে মারাও গেছে। সন্ত্রাসীরা নিয়মিত গ্রেফতার হচ্ছে। ইতোমধ্যে সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইজিপিকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সবার অংশগ্রহণমূলক, একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যে নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। সেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে। আমাদের দেশের ভোটাররা ভোটকে উৎসব হিসেবে নেয়। ৩০ ডিসেম্বর দিনটি ভোট উৎসবে পরিণত হবে বলে নির্বাচন কমিশন আশা করে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.