কিকিউ মার্মা,বান্দরবান প্রতিনিধি: পরকীয়া সন্দেহে বান্দরবানে অংম্রা (৩৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে অপর এক নারীকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার হানসামা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, সাবেক ইউপি সদস্য মংচিংসা এর সাথে নিহত অংম্রা এর পরকীয়ার সম্পর্ক ছিল, এমন সন্দেহে জের ধরে প্রুমাখইং ঝগড়া শুরু করে অংম্রার সাথে। ঘটনার এক পর্যায়ে প্রুমাখইং লাঠির আঘাতে অংম্রা মাঠিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল থেকে উন্নত চিৎকিসা জন্য চট্টগ্রামে নেওয়ার পথে অংম্রা মৃত্যু্ে হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, পরকীয়ার ঘটনার সন্দেহ নিয়ে রোয়াংছড়ি উপজেলার হানসামা পাড়ায় চসিংপ্রু এর স্ত্রী অংম্রা মারমার সাথে একই পাড়ার সাবেক ইউপি সদস্য মংচিংসা মারমার স্ত্রী প্রুমাখইং মারমার (৫০) মধ্যে ঝগড়া হয়। এ সময় প্রমাখইং এর লাঠির আঘাতে গুরুতর আহত হয় অংম্রা। পরে পাড়ার লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে মিডিকেলে নেওয়ার পথে মারা যায় অংম্রা। এই ঘটনায় জড়িত এক নারীকে আটক করেছে পুলিশ।