Tuesday, August 11

রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্র কারখানার সন্ধান,৩জন গ্রেফতার

0

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌-১৫। কারখানাটি দখলের সময় র‍্যাবের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। সেখান থেকে তিন রোহিঙ্গা অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ফোরের পাশে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে দেশীয় তৈরি ১০টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।এ সময় অস্ত্র কারিগর কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়েরুল ইসলাম জানান, খবর ছিল দীর্ঘদিন ধরে একটি চক্র এ ক্যাম্পের গহীন বনে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। আর এই কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের উপর ভিত্তি করে গতকাল রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন ফোরে গহীন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব।

তথ্য অনুযায়ী কারখানাটি শনাক্ত করে সেখানে অভিযান চালাতেই র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারীরা। চার ঘণ্টার বেশি সময় গুলাগুলির পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে সেখান থেকে চিহ্নিত হয় অস্ত্র কারখানা, জব্দ করা হয় ১০টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম। আটক তরা হয় তিন জন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে।

তিনি জানান, গোলাগুলির ফাঁকে বেশ কয়েকজন সন্ত্রাসী পাহাড়ের দিকে পালিয়ে যায়। র‌্যাবের অধিনায়ক জানান, ক্যাম্পের সব সন্ত্রাসী ও অস্ত্র কারখানার সন্ধান করছে তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.