রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার ৩০ রোহিঙ্গা আটক

0

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্প থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময়  ৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। টেকনাফ-কক্সবাজার মহাসড়কে উখিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়।

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে পড়ছে রোহিঙ্গারা। তারা জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানায়, ‘অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা বাইরে বেরিয়ে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে । এমন অভিযোগে রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে। উখিয়ার বিভিন্ন যানবাহনে তল্লাশি করে উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়।’

তিনি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা বলে, তারা কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কেউ কাজের সন্ধানে, কেউ আবার চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থাসহ তাদের নিজ ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.