৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের বৌদ্ধ সংগঠন সমূহের নেতৃবৃন্দ চট্টগ্রাম রেঞ্জের ডি.আই.জি. অব পুলিশ ড. এস. এম. মনিরুজ্জামান বিপিএম, পিপিএম এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার জনাব ইকবাল বাহার চৌধুরীর সাথে বৃহত্তর চট্টগ্রামসহ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক পদক্ষেপগুলো আরো জোড়ালো করার বিষয়ে মতবিনিময় করেন।
মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার ইত্যাদি অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৌদ্ধ নেতৃবৃন্দ ডি.আই.জি. ও পুলিশ কমিশনারকে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোন স্বার্থন্বেষী মহল যেন অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার বিশেষভাবে অনুরোধ জানান। ডি.আই.জি. এবং পুলিশ কমিশনার মহোদয় বৌদ্ধ নেৃতবৃন্দকে বৌদ্ধদের নিরাপত্তা বিষয়ে সকল প্রকার প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানান।
বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ূয়া, সমাজ কল্যাণ সম্পাদক টিংকু বড়ূয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ূয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মৃাগংক প্রসাদ বড়ূয়া, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মৃণাল কান্তি বড়ূয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ূয়া, যুব শাখার সভাপতি পুষ্পেন বড়ূয়া কাজল, বাংলাদেশ বৌদ্ধ সমিতি- যুব এর সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ূয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ূয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সপু বড়ূয়া, বাংলাদেশ বুড্ডিস্ট লীডার্স ফোরামের সাধারণ সম্পাদক মিথুন বড়ূয়া প্রমূখ সাক্ষাতকারের সময় উপস্থিত ছিলেন।