Sunday, November 22

রোহিঙ্গা প্রত্যাবাসন যৌক্তিক সময়েই শেষ হবে: পররাষ্ট্রমন্ত্রী

0

রোহিঙ্গাদের প্রত্যাবাসন যৌক্তিক সময়েই শেষ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী দুমাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলেও এক্ষেত্রে নির্দিষ্ট কোন সময়সীমা নেই। তবে এটি আলাপ-আলোচনার মাধ্যমে অগ্রগতি হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন-টাইন দিয়ে কোন কিছু হয় না, মিয়ানমার যদি চুক্তি না মানে তখন কী করার আছে? আমাদের সঙ্গে তো আন্তর্জাতিক সম্প্রদায় আছে, তারা (মিয়ানমার) মানে কিনা সেটাই বিষয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.