ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুর ব্যাটিং বিপর্যয় ধারাবাহিকভাবে ছিল ইনিংসের শেষ পর্যন্ত। সবশেষে বাংলাদেশের ঝুলিতে সব উইকেট হারিয়ে ১৫০ রান।
শেষ সেশনে ব্যাট করতে নেমেছে ভারত। শুরুতেই বাংলাদেশ দলের হয়ে বড়ো কাজটি করে গেলেন পেসার আবু জায়েদ। ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফেরালেন ভারতের ইনফর্ম ব্যাটসম্যান ওপেনার রোহিত শর্মাকে।
অফ স্টাম্পের বাহিরের বলে এক দুর্বল শট খেলে এজড হয়ে উইকেট রক্ষক লিটনের হাতে কট বিহাইন্ড হন রোহিত শর্মা। তার ব্যক্তিগত সংগ্রহ ৬।
বর্তমানের ভারতের সংগ্রহ এক উইকেটে ৩২ রান। ক্রিজে রয়েছে চেতাশ্বরা পূজার (১৩) ও মায়ঙ্ক আগারওয়াল (১৩)।