Sunday, August 23

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে বসত ঘর সহ ৭টি দোকান পুড়ে ছাই

0

কিকিউ মার্মা, বান্দরবান : বান্দরবানের রােয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডে ১টি বসত ঘর সহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা দিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাে: রাসেলের মুরগির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূহুর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেন তারা। ততক্ষণে লানিংপ্রু মারমা, মাে. রাসেল, জাহাঙ্গীর আলম, বাবলু বড়ুয়া, খােকন বড়ুয়া, থুইক্যঅং মারমা, ক্যসাইনু মারমা, গরাচিং মারমার ৭টি দোকানসহ বসতঘর আগুনে পুড়ে যায়।

রােয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চাহ্লামং মারমা বলেন, হঠাৎ করে মাঝ রাতে বাজারে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিস কে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এঘটনায় আর্থিক ক্ষতির পরিমান এখনাে নির্নয় করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনা পর রােয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে: মেহেদী হাসান ও থানা অফিসার ইনচার্জ ওসি মাে: শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.