Tuesday, September 15

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আজ রবিবার সকালে রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্রে জানা যায়, রবিবার সকালে বাঘমারা বাজার পাড়া এলাকায় হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ৩ টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফয়সাল জানান, বসতঘরের রান্নার চুলা থেকে সূত্রপাত হয়। মূহুর্তে মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পাশে থাকা সুমন দাশ ও ননাই দাশের ঘরসহ ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.