কিকিউ মারমা, বান্দরবান : ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান রোয়াংছড়িতে জাতীয় যুব দিবস ২০১৮ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফানুস উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াপতং ইউপি’র চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরবর্তীতে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।