কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে রোয়াংছড়িতে শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এসময় অন্যান্যের মধ্যে রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, যতটুকু পারি সবসময় দরিদ্র ও অসহায় মানুষের উন্নয়ন ও তাদের সহযোগিতা জন্য সর্বদায় চেষ্টা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে এই শীত মৌসুমে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।