কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান রোয়াংছড়িতে ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে ৪নং নোয়াপতং ইউনিয়নের থলী পাড়া কেন্দ্রে দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা সভাপতিত্বের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, নোয়াপতং ইউপির চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, থলী পাড়ার প্রধান (কারবারি) ক্যইমং মারমা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা।