Sunday, August 23

লকডাউন না মেনে বারইয়ারহাট বাজারে চলছে মানুষের অবাধে মিলামিশা

0

হেলাল উদ্দীন মিয়াঃ মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে লকডাউন না মেনে অনেকটা করোনা ভাইরাসের সংক্রমনকে উপেক্ষা করে চলছে অবাধে মানুষের মিলামিশা। বাজার ঘুরে দেখা যায়, বিশ্বে করোনা ভাইরাসের আতন্ক আছে, তা যেন বুঝাই যাচ্ছেনা । কয়েকজন মাস্ক ব্যবহার করলেও বেশীরভাগ মানুষই মাস্ক-গ্লাভ ব্যবহার না করে একে অপরের সাথে কৌশলাদি বিনিময় করছেন, অনেক মানুষ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখলে কৌশলে সরে পড়ছেন এবং তাদের ফাঁকি দেয়ার চেষ্টা করছেন। সচেতন অনেকেই মনে করছেন, এভাবে চলতে থাকলে যে কোন মুহুর্তে অসংখ্য মানুষ করোনায় সংক্রমিত হতে পারে। তাই আরো জোরদার ব্যবস্থা নেয়া দরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.