Tuesday, August 11

লক্ষ্মীপুরের ট্রাকের ধাক্কায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

0

আজ শনিবার সকাল১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পালের হাট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেলে থাকা দুই স্কুল শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক।

নিহত এক শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার ইভা। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আরেকজন ইভার ফুপাতো বোন। তার নাম এখনও জানা যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.