Tuesday, September 8

লামায় আট উপ-প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলা পরিষদের উদ্যোগে ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রককেল্পর’ আওতায় আট উপ-প্রকল্পের প্রশিক্ষণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ উপজেলা পরিষদ চেয়ারম্যান জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জিওবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) অর্থায়নে পরিচালিত উপজেলা পরিষদ পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সক্ষমতা যাচাইয়ের ভিত্তিতে দ্বিতীয় ধাপে ২০০ উপজেলার মধ্যে লামা উপজেলা নির্বাচিত হয়।
এ প্রেক্ষিতে উপজেলায় উপ-প্রকল্প প্রণয়নের কার্যক্রমের আওতায় জীবন মান উন্নয়নের লক্ষে আট গ্রেডে প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় উপজেলার প্রত্যন্ত এলাকার ১২০জনকে গর্ভকালীণ বা প্রসব পরবর্তী যত্ন বিষয়ে সচেতনতা, ৪০ জনকে শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা এবং অপুষ্টি রোধে করনীয়, তামাকের বিকল্প হিসেবে ভুট্টাসহ শীতকালীন লাভজনক সবজি উৎপাদন কলাকৌশলসহ তামাক চাষের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে এলাকার ৪০জন গন্যমান্য, ৪০ জনকে পল্লীউন্নয়ন বোর্ডের সমন্বিত/দলের সদস্যদের হস্তশিল্প, ৩০ জন শিক্ষককে পেশাগত উন্নয়নের অংশ হিসবে গণিত ও ইংরেজী বিষয়ে দক্ষতার সাথে পাঠদানের জন্য, ৩০ জনকে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা মূলক, সমবায়ীদের জীবন মান উন্নয়নের জন্য ৪০ জনকে পশু সম্পদ বিষয়ক ও উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তরের ৪০ কর্মরত কর্মচারীদের নিয়ে বেসিক কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
এসময়, জিওবি ও জাইকার অর্থায়নে বাস্তবায়িত ৮টি উপ-প্রকল্পের ২৮০ জন প্রশিক্ষণার্থীরা নিজেদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে মত দেন অতিথীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.