Friday, September 11

লামায় ‘কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামা কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার লামায় থানা চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে লামা থানা পুলিশ এ সভার আয়োজন করে।

সভায় লামা পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় ও লামা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, লামা সার্কেলের পুলিশ পরিদর্শক কাজী রাকীব উদ্দিন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন, ছাচিং প্রু মার্মা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. রফিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এ অঞ্চলের অশান্তি হলো তৃণমূলে নিরব চাঁদাবাজি ও সন্ত্রাস,মাদক,ইয়াবা সেবন এবং বাল্য বিয়ে। তৃণমূলে এসব অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হলেও পুলিশ সবসময় অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার। সঠিক তথ্য না পাওয়ায় অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশকে বেগ পেতে হয়। এ ক্ষেত্রে প্রয়োজন দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা।
বক্তরা আরো বলেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর করতে সকল ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সদসদের সহায়তা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.