কিকিউ মার্মা, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় ভোগদখলীয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। মঙ্গলবার সকালে শহরে এসে স্থানীয় এক হোটেলের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভােগী হাসিনা বেগম অভিযােগ করে বলেন, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোর পূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলছে রফিক আহম্মদ নামে এক ভূমিদস্যু।
তিনি আরও বলেন, এর আগের কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বৈঠকের জন্য ডাকা হলেও প্রভাব খাটিয়ে এড়িয়ে যাচ্ছেন ভূমিদস্যু মো: রফিক আহম্মদ।
এসময় ভুক্তভোগীরা আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জবর দখলকৃত জমি ফেরত দেয়া ও ভূমিদুস্য মাে:রফিক আহমদ এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে এসময় আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ার জনসাধারণ এবং বান্দরবানে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।