Monday, August 17

লামায় নতুন করে করোনা রোগীর সনাক্ত

0
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় নতুন করে একজনের করোনা রোগী সনাক্ত হয়েছে। সােমবার (১১ মে) সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে বলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মােহাম্মদুল হক। আক্রান্ত ব্যক্তি ফাঁসিয়াখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গয়ালমারা গ্রামের মােস্তাক আহমদের ছেলে ও তাবলীগ জামায়াত ফেরত বলে জানা গেছে।
তিনি জানান, গত ৯ মে ওই কিশােরসহ আপশাপাশের ১৪ জনের কক্সবাজার মিডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মিশিনে তাদের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য পাঠানাে হয়। এতে প্রতিবেদনে করােনা পজেটিভ এসেছে। বাকী ১৩ জনের রিপাের্ট নেগেটিভ আসে।
ওই  রিপোর্টের পজেটিভ আসলে ও তার কোন করোনার লক্ষণ নেই। তারপরও পরীক্ষার জন্য আবারাে তার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করােনা সংক্রমণ এড়াতে আক্রান্তকে হােম কোয়ারিয়েন্টাইনে রাখার পাশাপাশি আশপাশের বাড়ি লকডাউন ঘােষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে বান্দরবান জেলা করোনা মোট আক্রান্ত সংখ্যা ১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন। বর্তমানে ৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.