Saturday, August 29

লামায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের সরিয়ে নিতে প্রশাসনের অভিযান

0

কিকিউ মারমা, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ের চূড়া, পাদদেশ ও কোলঘেষে ঝুঁকিপূর্ণ বসবাসরত লােকজনকে নিরাপদ স্থানে সরে যেতে ও সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা এ অভিযানের নেতৃত্ব দেন। একইভাবে উপজেলার ৭টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থানে অভিযান চালানাে হবে বলে জানান লামা সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা।

এসমময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, পৌরসভার কাউন্সিলর মাে. রফিক, মাে. সাইফুদ্দিন, থানা পুলিশের উপ- পরিদর্শক আয়াত উল্লাহ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরসভা এলাকার হাসপাতাল পাড়া, চেয়ারম্যান পাড়া, কাটা পাহাড়, নয়া পাড়া, মিশন এলাকা, রাজবাড়ী, লাইনঝিরি, হরিণঝিরি, শিলেরতুয়াসহ ঝুঁকিপূর্ণ এলাকায় এই অভিযান চালানাে হয়।

লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লামার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ব্যাপক আশঙ্কা দেখা যাওয়ার কারনে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ন বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনতে উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খােলা হয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ন বসবাসকারীদের সরে যেতে সকাল থেকে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলােতে ত্রান তৎপরতা চালানাের জন্য প্রস্তুতি গ্রহন করার পাশাপাশি কন্ট্রোল রুম খােলা হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক মােহাম্মদ দাউদুল ইসলাম বলেন, পাহাড়ের পদদেশে বসবাসকারীদের সরিয়ে আনতে আমরা আশ্রয় কেন্দ্র খােলার পাশাপাশি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আমরা ঝুঁকিপূর্ন এলাকায় বিশেষ টিম পাঠিয়েছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.