কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় দুর্গম পাহাড়ী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইট ভাটা শ্রমিককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার(১৯সেপ্টেম্বর) লামা উপজেলাস্থ আজিজনগর ইউনিয়নের ছয় মাইল মুরুং পাড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও ইটভাটা স্থাপনের লক্ষে মাটি মওজুদ রাখা সময় এক শ্রমিককে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নূর এ জান্নাত রুমি। ওই ব্যক্তির নাম মো:সোহেল । তিনি উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনিপাড়া এলাকার বাসিন্দা ।
সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে আজিজনগর ইউনিয়নে ইটভাটা উদ্দেশে ব্যাপকভাবে পাহাড় কেটে মাটি মওজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইট ভাটা ও প্রস্তুুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) ধারায় ওই ইটভাটার শ্রমিক মো. সোহেলকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি জানান, সকলকে পরিবেশ সংরক্ষণ আইন যথাযথ পরিপালন ও অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।