Sunday, August 16

লামায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিদ্যুতের ইলেকট্রিশিয়ান

0
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাে. মীর হােসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে লামা পৌরসভা এলাকার লাইনঝিরি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
মীর হােসেন লাইনঝিরি গ্রামের বাসিন্দা মাে. জামাল উদ্দিনের ছেলে। মীর হােসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে। 
স্থানীয় সূত্রে জানায়, শনিবার দুপুরের লাইনঝিরিস্থ একটি বাড়ীতে কাজ করতে যান মীর হােসেন। এ সময় অসাবধানতা বশত কাজ করতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মীর হােসেনকে মৃত ঘােষনা করেন।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মীর হােসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে. মিজানুর রহমান। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.