Thursday, September 17

লামায় ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

কিকিউ মারমা,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে লামায় উপজেলা ৮০ পিস ইয়াবাসহ গিয়াস উদ্দিন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত নজু মিয়ার ছেলে।

বুধবার ভোরে লামা পৌরসভার লাইনঝিরি রওজাঝিরি এলাকার হারুণের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাইনঝিরি রওজা পাড়ার হারুনের বাড়ির আশেপাশে একজন মাদক ব্যবসায়ী গোপনে ইয়াবা বিক্রি করছে।

এরপর লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকা অভিযান পরিচালনা করেন।

এসময় হারুনের বাড়ির সামনে রাস্তায় গিয়াস উদ্দিনকে দেখতে পেয়ে তাকে তল্লাশী করলে, তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, ৮০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.